
আবারও দুর্ঘটনার কবলে গোয়া থেকে লখনউগামী একটি বিমান। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে প্রাণ হারিয়েছে শতাধিক সাধারণ মানুষ। এত বড় বিমান দুর্ঘটনা এর আগে কখনো দেখেনি ভারত। বিমান দুর্ঘটনার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে আবারও প্রায় সেই একই দৃশ্য দেখা গেল। তবে এবার এয়ার ইন্ডিয়ায় নয়, ইন্ডিগো ফ্লাইট 6E6811 টেক অফ করার সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ করেই বিমানটি কাপতে শুরু করে, এবং নিচের দিকে যেতে থাকে। বিমানে উপস্থিত ১৭২ জন যাত্রী মৃত্যু আশঙ্কায় চিৎকার করতে থাকে। গোয়া থেকে লখনউ-এর যাত্রা পথে ২ ঘন্টা ১৫ মিনিট, যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত ছিল। যাত্রীরা জানিয়েছেন, এই সময় ক্রু সদস্যদের তরফে কোনও সান্ত্বনাদায়ক ঘোষণা করা হয়নি, যা আরও উদ্বেগ বাড়িয়ে তোলে।


