Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাস গেলে যুবকদের নেশার টাকা যোগাবে ‘যুব সাথী প্রকল্প’, তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের বক্তব্যে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গে বর্তমানে ঋণের পরিমাণ ৮ লক্ষ কোটি টাকা। বিরোধীদের অভিযোগ, তা সত্ত্বেও বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ঋণের বোঝা বাড়িয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক একটি ভিডিও জনসমক্ষে ভাইরাল হওয়ার পর, বিরোধীদের অভিযোগ, রাজ্যের এমন আর্থিক পরিকাঠামর মধ্যে, অর্থ ছড়িয়ে ভোট ক্রয় করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ময়নাগুড়ি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সেনের নেতৃত্বে একটি হচ্ছে। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, “যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল। সেটাও যুব সাথী প্রকল্পের মাধ্যমে, দিদি আমাদের বড় বার্তা দিলেন। তার ফসল আমাদের তুলতে হবে।” কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেনকে বলতে শোনা যায়, “যুবসমাজের মাসে এক হাজার টাকা গুটকা খরচা। এইটা তো দিদি দেবে।” ভিডিও প্রকাশ হওয়া মাত্রই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধীরা কটাক্ষ করছে, তরুণ প্রজন্মদের নেশায় আসক্ত করার উদ্দেশ্যে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে প্রকল্প চালাচ্ছেন?

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories