খারাপ আবহাওয়া থাকার কারণে গত বুধবার ২১শে মে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানকে গুরুতর বিপদের সম্মুখীন হতে হয়। বাতাসের তীব্রতা ও শিলাবৃষ্টির প্রভাব এতটাই বেসে ছিল যে বিমানের সামনের অংশ ভেঙে যায়। পরিস্থিতির ভয়াবহতা এতটাই চিন্তা জনক ছিল যে, পাইলটকে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছিল।

যাত্রীদের কথা মাথায় রেখে, বিমান চালক পাকিস্তানের প্লেনটিকে ল্যান্ড করানোর কথা ভাবে। যেমন ভাবনা তেমনি কাজ। যোগাযোগ করা হয় পাকিস্তানের এয়ার স্পেসে। কিন্তু মেলে না কোন অনুমতি। যার ফলে, ঝড় ও শিলাবৃষ্টির প্রভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া বিমানটিকে আকাশের মধ্যেই উড়ে বেড়াতে হয়, যাত্রীদের প্রাণের ঝুঁকি বহন করে।
ঘটনা প্রসঙ্গে ইন্ডিগোর তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যাওয়া 6E2142 ফ্লাইটটি পথে হঠাৎ শিলাবৃষ্টির সম্মুখীন হয়। ফ্লাইট ও কেবিন ক্রু নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে এবং বিমানটি শ্রীনগরে নিরাপদে অবতরণ করে।”


