Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিশ্ব দরবারে নাক কাটলো ভারতের, তবুও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারকে দোষারোপ করলো বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়

মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইনদওরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এবার মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার বক্তব্য, ওই মহিলা ক্রিকেটারদের বাইরে বেরোনোর আগে স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল। এই মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

জানা গেছে, এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ইনদওরের একটি হোটেলে ছিলেন দলের সদস্যারা। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই মহিলা ক্রিকেটার। এমন সময় বাইক আরোহী এক যুবক শ্লীলতাহানি করে ওই মহিলা ক্রিকেটারকে। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানা যায়।

এই ঘটনার পরেই কৈলাস বিজয়বর্গীয় বলেন, “খেলোয়াড়দের জনপ্রিয়তা সম্পর্কে সচেতন থাকা উচিত। কোথাও বেরোনোর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা দরকার।” তবে তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব বলেন, “নারী নিরাপত্তা নিয়ে পদক্ষেপ না নিয়ে বিজেপি নেতা নির্যাতিতাদেরই দায়ী করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক।” উল্লেখ্য, অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়। মেয়েদের পোশাক থেকে শুরু করে বিরোধী নেতাদের নিয়ে নানা মন্তব্যের কারণে তিনি আগেও সমালোচিত হয়েছেন। ইন্দোরের এই ঘটনায় তার সাম্প্রতিক মন্তব্যে ফের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories