Sunday, September 6, 2026
28 C
Kolkata

আজ থেকে বাংলায় শুরু হল এসআইআর!

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ, মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হয়ে গেল এসআইআর বা সিস্টেমেটিক ইনফরমেশন রিভিউ প্রক্রিয়া। শুধু বাংলা নয়, দ্বিতীয় দফায় দেশের আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। সোমবার বিকেলে দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন। কমিশনের দাবি, এসআইআর-এর মূল লক্ষ্য হল বৈধ ভোটাররা যেন তালিকা থেকে বাদ না যান এবং কোনও অবৈধ ভোটার যাতে তালিকায় ঢুকতে না পারেন। দ্বিতীয় দফার তালিকায় রয়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, ছত্তিশগড়, কেরল, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ ও আন্দামান-নিকোবর।

আজ থেকেই এনিউমারেশন ফর্ম ছাপার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিএলওদের প্রশিক্ষণ চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন এবং ভোটারদের তথ্য যাচাই করবেন। কেউ অনুপস্থিত থাকলে তিনবার পর্যন্ত বিএলওরা বাড়ি যাবেন। অন্যদিকে অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর বলে জানা গিয়েছে এবং অভিযোগ জানানো যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। সব অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। অন্যদিকে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories