Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ইন্দোরে জলদূষণ-কাণ্ডে বিতর্কিত নির্দেশ, বরখাস্ত এসডিএম এসডিএম আনন্দ মালব্য!

ইন্দোরে জলদূষণের কারণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘিরে এবার বড় প্রশাসনিক পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার। উজ্জয়নের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) আনন্দ মালব্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে গাফিলতি ও গুরুতর অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ইন্দোরে জলদূষণের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এসডিএম আনন্দ মালব্য একটি সরকারি নির্দেশ জারি করেছিলেন। কিন্তু সেই নির্দেশে এমন কিছু মন্তব্য ও তথ্য ছিল, যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। ওই নথিতে বলা হয়, বিজেপি পরিচালিত পুরসভার সরবরাহ করা দূষিত ও নোংরা জল পান করার ফলে ইন্দোরে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২,৮০০ মানুষ অসুস্থ হয়ে চিকিৎসাধীন।

শুধু তাই নয়, ওই নির্দেশে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের একটি মন্তব্যেরও উল্লেখ করা হয়। জলদূষণ নিয়ে তার ‘ঘন্টা’ শব্দ ব্যবহারের প্রসঙ্গ টেনে এসডিএমের নোটিসে সেটিকে অমানবিক এবং স্বৈরাচারী মানসিকতার প্রতীক বলে উল্লেখ করা হয়।
এই ঘটনার পর উজ্জয়ন ডিভিশনের কমিশনার তদন্ত করে দেখেন যে, অত্যন্ত সংবেদনশীল বিষয়ে যথাযথ যাচাই ছাড়াই ওই নির্দেশ জারি করা হয়েছে। এমনকি কিছু তথ্য ভুল ছিল বলেও দাবি করা হয়। এর ভিত্তিতেই ৫ জানুয়ারি আনন্দ মালব্যকে বরখাস্ত করার নির্দেশ জারি করা হয়।

আনন্দ মালব্য নিজে অবশ্য দাবি করেছেন, নির্দেশের কিছু অংশ কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরা একটি বার্তা থেকে ভুলবশত নথিতে ঢুকে পড়ে। ভুল ধরা পড়ার পর তিনি নাকি ওই নির্দেশ বাতিল করে নতুন নির্দেশও জারি করেছিলেন। কিন্তু ততক্ষণে পুরনো নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories