Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়ার বদলে ৬ জনের শরীরে স্যালাইন ইনজেক্ট

ভন, ২০ এপ্রিল : কোভিড-১৯ ভ্যাক্সিন (COVID-19 vaccine) দেওয়ার বদলে ভুলবশত ৬ জনের শরীরে স্যালাইন ইনজেক্ট করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি কানাডার ওন্টারিও-র ভন শহরের। সেখানেই রয়েছে ম্যাকেঞ্জি হেলথ কোভিড-১৯ টিকাকরণের ক্লিনিক। জানা গেছে, গত ২৮ মার্চ ওই ক্লিনিকে ৬ জন করোনার টিকা নিতে এসেছিলেন। সেই সময় তাঁদের ভ্যাকসিন না দিয়ে দেওয়া হয় স্যালাইন ইঞ্জেকশন। বিষয়টি পরে ক্লিনিক কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁদের তরফে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। এবং বলা হয়েছে, গোটা টিকাকরণ প্রক্রিয়া এখন কড়া নজরদারিত্বে চলছে যাতে এমন অবাঞ্ছিত ঘটনা আর না ঘটে। এক বিবৃতিতে ম্যাকেঞ্জি হেলথ জানিয়েছে, ওই ইঞ্জেকটেড স্যালাইন শরীরে কোনও ক্ষতির কারণ হবে না।

বরং করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে স্যালাইন তাঁকে রক্ষা করবে। মূলত করোনার টিকা দেওয়ার আগে এই স্যালাইন মিশিয়ে দেওয়া হয়। এই ঘটনা পরে আর কখনওই ঘটবে না। এমন অবাঞ্ছিত ঘটনার জন্য ম্যাকেঞ্জি হেল আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যে ছয়জনকে স্যালাইন ইঞ্জেক্ট করা হয়েছিল তাঁদের এবার চিহ্নিত করে টিকা দেওয়া হবে। কানাডাতে ১১ লাখ ৩১ হাজার ৭৭৩ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। যার মধ্যে ২৩ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৯ হাজার ৭৭৯ জন। এই মুহূর্তে কানাডায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮৮ হাজার ৩২৭।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories