Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুম্বইয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মালদার অনুপ ঘোষ, বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে

মহারাষ্ট্রের মুম্বইয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন মালদার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম অনুপ ঘোষ, বয়স আনুমানিক ৩৫ বছর। অনুপ কালিয়াচক-২ নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, অনুপ মুম্বইয়ে একটি নির্মাণকাজে কর্মরত শ্রমিক ছিলেন। কাজ চলাকালীন হঠাৎ উপর থেকে পড়ে যান তিনি। অনুপকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এই খবর পেয়ে অনুপ ঘোষের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মৃত্যু সংবাদ এখনো মেনে নিতে পারছেন না। অনুপ পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ঘটনার খবর পাওয়ার পর মালদা জেলা পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত মৃতদেহটি ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে পরিবারটি দ্রুত দেহ পায় এবং শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সেই চেষ্টাই এখন চলছে। এমন মর্মান্তিক ঘটনাটি আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories