Saturday, September 5, 2026
28 C
Kolkata

টুইটারে ব্লক হওয়ার পর এবার ইনস্টাগ্রাম থেকে বিদায়ের পথে কঙ্গনা, পোস্ট ডিলিট করল ইনস্টাগ্রাম কর্তপক্ষ

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রদায়িক শক্তির অঘোষিত মুখপাত্র কঙ্গনা রানাওয়াত কিছুদিন আগে ঘৃণা ছড়িয়ে টুইটারের থাপ্পড় খেয়েছেন। স্থায়ী ভাবে ডিলিট করা হয়েছে তার অ্যাকাউন্ট। তাই এবার তার বিদ্বেষ প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। সেখানেই বিজেপি এবং সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী শক্তির পক্ষে অনবরত পোস্ট করছেন তিনি। তবে সেখানেও বেশিক্ষণ টিকবেন না সেটাও বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই তার করোনা ভাইরাসকে ছোট ফ্লু বলে করা পোষ্টটি ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছে ইনস্টাগ্রাম।

 

কঙ্গনা গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার করোনা আক্রান্তের খবরটি জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই করোনা চিকিৎসার আগে ধর্মের প্রয়োজন বলে মন্তব্য করা কঙ্গনা নিজের মুখ রক্ষায় বলেন, এটি একটি ছোট ফ্লু। আমি এটাকে পিষে দেব। এই বৈজ্ঞানিকভাবে ভ্রান্ত, স্পর্শকাতর এবং দায়িত্বজ্ঞানহীন পোস্টের জন্য তাকে সতর্ক করে পোষ্টটি ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছে কর্তৃপক্ষ। পরে তার পোস্ট ডিলিট করার বিষয়টি নিজেই জানান কঙ্গনা। অগ্রিম তার ভক্তদের জানিয়ে দেন তার ঘৃণার খেলা বেশিদিন চলবে না ইনস্টাগ্রামে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories