Saturday, September 5, 2026
28 C
Kolkata

যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কাশ্মীরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে হঠাৎ পোস্ট মুছলো ইরান

ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংস্কৃতি, ব্যবসা ও কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে। বাণিজ্য এবং জ্বালানি ক্ষেত্রেও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কাশ্মীর ইস্যু বরাবরই সংবেদনশীল হিসেবে বিবেচিত। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার তুলে নেওয়ার পর, ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই সেখানকার মুসলিমদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।অন্যদিকে, ইরানে কঠিন পরিস্থিতির সময় কাশ্মীর থেকে মানবিক সহায়তা পাঠানো হয়। সেই সময় কাশ্মীরের মানুষও ইরানের পাশে দাঁড়ায়। জানা গেছে, বডগামের বাসিন্দারা অর্থ, সোনা ও রূপো দিয়ে সাহায্য করেন। কাশ্মীরিদের এই উদ্যোগের জন্য ইরানের দূতাবাস কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। কিন্তু হঠাৎ সেই বার্তা মুছে ফেলা হয়। এরপরই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories