Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

ট্রাম্পকে গ্রেফতারের জন্য ইন্টারপলের নোটিশ, গ্রেফতার হতে পারেন কি হোয়াইট হাউসে ছাড়ার পর?

সাইফুল্লা লস্কর : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার জেনারেল কাশেম সোলেমানিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে ইন্টারপোলের সাহায্যে নোটিশ জারি করল ইরান। ট্রাম্প ছাড়াও এই নোটিশে নাম রয়েছে মার্কিন সরকার, পেন্টাগন এবং সামরিক দপ্তরের আরো ৪৭ জন উচ্চপদস্থ আধিকারিকের। এই নিয়ে দ্বিতীয় বার জেনারেল সুলাইমানি হত্যার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন আধিকারিকদের বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হতে দেখা গেল ইরানকে। যদিও প্রথমবার ইন্টারপোল ওই নোটিশকে প্রত্যাখ্যান করে দেয়।

উল্লেখ্য গত বছর ৩রা জানুয়ারি তারিখে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের বাইরে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের এই শীর্ষ মিলিটারি কমান্ডার। তিনি তাঁর জীবদ্দশায় পৃথিবীর সবথেকে বেশি আলোচিত জেনারেল হিসেবে উঠে এসেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম গুলিতে। তিনি ইরানের আইআরজিসি এর তরফে ইরানের বহির্বিশ্বে সব ধরনের সামরিক এবং গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ড পরিচালনা করতেন। ইরানের বাইরে বিভিন্ন প্রক্সি শক্তিগুলোর সাহায্যে ইরানের স্বার্থরক্ষায় তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ইরানের জনমানসে। ইরান এই হত্যার সমানুপাতিক এবং যথোপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দেয়।

ইরানের রাজধানী তেহরানের বিচারব্যবস্থার এক মুখপাত্র জানিয়েছেন ট্রাম্প সহ মার্কিন প্রশাসনের ৪৭ জন গুরুত্বপূর্ণ আধিকারিক আন্তর্জাতিক আইন বিরুদ্ধ জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকান্ডে অভিযুক্ত। এটি রাষ্ট্রসঙ্ঘের নীতিরও পরিপন্থী। ইরানের তরফ থেকে জানানো হয়েছে, এতদিন আমেরিকার রাষ্ট্রপতি পদে থাকার কারণে তার বিরুদ্ধে যে ইমিউনিটি ছিল তা ২০ ই জানুয়ারির পর থেকে আর থাকবে না। তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া তুলনামূলক সহজ হবে। তবে এরা আদৌ সোলেমানি গাছ হত্যাকাণ্ডে অভিযুক্ত বিচারের সম্মুখীন করতে পারবে কিনা এই নিয়ে রয়েছে বিস্তর সংশয়।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories