Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ইরানে বিক্ষোভের কারণে ভারতে বাসমতী চাল রফতানিতে বড় ধাক্কা

ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে ছড়াচ্ছে ব্যাপক উত্তেজনা। এই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতেও। বিশেষ করে ভারতের বাসমতী চাল রফতানি বড় ধাক্কা খেয়েছে। রফতানিকারীরা জানাচ্ছেন, ইরান থেকে অর্থপ্রদান পেতে দেরি হচ্ছে। পাশাপাশি অনিশ্চয়তা ও ঝুঁকি অনেকটাই বেড়েছে। এর ফলেই দেশের পাইকারি বাজারে বাসমতী চালের দাম হঠাৎ কমে গেছে।

ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন জানিয়েছে, ইরানের সঙ্গে ব্যবসায় ঝুঁকি বাড়ায় রফতানিকারীরা নতুন করে চুক্তি পর্যালোচনা করছেন। একই সঙ্গে তুলনামূলক নিরাপদ অর্থপ্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরান ভারতের বাসমতী চালের অন্যতম বড় বাজার হলেও বর্তমান অস্থিরতায় অর্থপ্রদান ও জাহাজীকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গত এক সপ্তাহে দেশের বাজারে বাসমতী চালের দামে বড় পতন দেখা গেছে। কেজি পিছু বিভিন্ন মানের চালের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। ঝুঁকি কমাতে পশ্চিম এশিয়া, আফ্রিকা ও ইউরোপের নতুন বাজারে নজর দেওয়ার কথা বলেছে রফতানিকারী সংস্থাটি। তারা সতর্ক করেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে দাম আরও কমতে পারে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories