Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মাঝেই ফের হুঁশিয়ারি তেহরানের, যুক্তরাষ্ট্রকেও আক্রমণের ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রাহিম মুসাভি জানিয়েছেন, যদি ইসরায়েল ফের ইরানকে আক্রমণ করে, তাহলে ইরান তার ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত।

মুসাভি আরও জানান, “আমরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ভবিষ্যতের হামলার মোকাবিলায় পরিকল্পনা তৈরি করেছি। ইসরায়েল যদি আবার আমাদের উপর হামলা চালানোর দুঃসাহস করে, তাহলে আমরা পুনরায় আমাদের ক্ষমতা প্রদর্শন করতে বাধ্য হবো। ”

এর আগে, আমেরিকা ইরান-ইসরায়েল যুদ্ধের ১২তম দিনে সরাসরি হস্তক্ষেপ করে ইরানের পারমাণবিক কেন্দ্র ইসফাহান, নাটানজ ও ফোরডোতে হামলা চালায়। এই হামলার নাম দেওয়া হয় “মিডনাইট হ্যামার”। যদিও ইরান দাবি করেছে, পেন্টাগনের গোপন নথি অনুযায়ী, এই হামলার প্রভাব সীমিত ছিল। জবাবে ইরান কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories