Friday, March 6, 2026
22.2 C
Kolkata

হাওড়ায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়িতে ট্রাকের ধাক্কা, ভাগ্যের জোরে পেলেন রক্ষা

১১ এপ্রিল(২০২৫), শুক্রবার, রাত সাড়ে দশটার দিকে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট সংলগ্ন ১৬ নং জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির ব্যক্তিগত গাড়ি ট্র্যাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায় বাঁদিক থেকে একটি ট্রাকের ধাক্কা লাগে। প্রচণ্ড আঘাতে গাড়িটির সামনের চাকার টায়ার ফেটে যায়। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বিধায়কসহ গাড়ির অন্য আরোহীরা অলৌকিকভাবে বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পান।

ট্র্যাফিক সিগনালে রেড সিগন্যাল জ্বলার কারণে বিধায়কের গাড়িটি দাঁড়িয়ে ছিল। এমন সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনার সাক্ষীদের বয়ান অনুযায়ী, ট্রাক চালক সম্ভবত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যা নিয়ন্ত্রণ হারানোর মূল কারণ বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।

গাড়ির চালক সামান্য আহত হয়েছেন, তবে নৌশাদ সিদ্দিকি ও তাঁর সহযাত্রীরা অক্ষত থাকেন। পুলিশ ও ট্রাফিক বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ট্রাক চালককে আটক করা হয়।

নৌশাদ সিদ্দিকি জানান, “অঙ্কুরহাটি এলাকাটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। এখানে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ না করলে বারবার এমন ঘটনা ঘটবে। গত দুই বছরে আমার গাড়ি দ্বিতীয়বার আক্রান্ত হলো।”
তিনি পূর্বে কোনা এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া একই ধরনের দুর্ঘটনার কথাও উল্লেখ করেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories