Saturday, September 5, 2026
28 C
Kolkata

ওবিসি সমীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুলল আইএসএফ

রাজ্যে নতুন করে ওবিসি সংক্রান্ত সমীক্ষার নির্দেশিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগকে তারা গুরুত্ব দিয়ে দেখছে না এবং একে ভোটের মুখে রাজনৈতিক কৌশল বলেই মনে করছে।আইএসএফ নেতৃত্বের বক্তব্য, বহুদিন ধরে সংগঠনের ধারাবাহিক আন্দোলন ও চাপের ফলেই রাজ্য সরকার অবশেষে এই বিষয়ে নড়েচড়ে বসেছে। তবে নির্বাচনের আগে হঠাৎ করে নির্দেশিকা জারি হওয়ায় তাদের সন্দেহ আরও বেড়েছে। দলটির দাবি, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা ওবিসি সংক্রান্ত মামলার বিষয়ে তৃণমূল সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য রাজ্য যেমন বিহার, কর্ণাটক ও তেলেঙ্গানা আইনি কাঠামোর মধ্যে থেকে তথ্যভিত্তিক ও গবেষণামূলক পদ্ধতিতে সমীক্ষা সম্পন্ন করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সময়ে কোনও সুস্পষ্ট পরিকল্পনা বা উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। ফলে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা থেকেই গেছে।রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আইএসএফ জানিয়েছে, গত কয়েক বছরে কোনও পূর্ণাঙ্গ সমীক্ষা না করে জেলা প্রশাসন ও কিছু বাছাই করা সংগঠনের মাধ্যমে সীমিত ও অসম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ফলে বহু গোষ্ঠী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে দলটির দাবি।এছাড়াও ওবিসি তালিকায় কিছু সম্প্রদায়ের শ্রেণিবিভাগ নিয়ে প্রশ্ন তুলেছে আইএসএফ। কেন কোনও গোষ্ঠীকে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে স্থানান্তর করা হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা সরকার দিতে পারেনি বলে অভিযোগ। দলের আশঙ্কা, নতুন সমীক্ষাও যদি স্বচ্ছ ও বৈজ্ঞানিক না হয়, তবে সেটি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না।এই পরিস্থিতিতে আইএসএফ রাজ্য সরকারের কাছে একাধিক দাবি পেশ করেছে। তাদের দাবি, কমিশনের নির্ধারিত আইন মেনে সম্পূর্ণ গবেষণাভিত্তিক পদ্ধতিতে সমীক্ষা চালাতে হবে। পাশাপাশি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংরক্ষণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories