Wednesday, October 21, 2026
27 C
Kolkata

উত্তরপ্রদেশে এক কলেজের সামনে ১৯ বছরের মুসলিম পড়ুয়ার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশে মোরাদাবাদের হিন্দু কলেজ চত্বরে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। পরীক্ষা শেষ করে কলেজ গেটের বাইরে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই এক বিকম পড়ুয়াকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ছাত্রের নাম ফারহাদ আলি। তিনি ওই কলেজেরই ১৯ বছরের এক ছাত্র।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পরীক্ষা শেষ করে ফারহাদ যখন বেরিয়ে আসছিলেন, তখন হঠাৎ দুই যুবক তার দিকে দাহ্য পদার্থ ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই তার শরীরে আগুন ধরে যায়। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের অন্যান্য পড়ুয়া এবং রাস্তায় থাকা মানুষজন ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একই কলেজের ছাত্র। তাদের মধ্যে একজন ২১ বছরের বিএ তৃতীয় সেমেস্টারের পড়ুয়া আরুশ সিং এবং অন্যজন ২০ বছরের দীপক কুমার। ঘটনার পর থেকেই এক দু’জন পলাতক বলে জানা যায়। কেন এই হামলা করা হলো, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।আহত ফারহাদ আলিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, তার প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। মোরাদাবাদ শহরের পুলিশ সুপার কুমার রণবিজয় সিং জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, হামলাকারীরা পেট্রোলভর্তি বোতল ব্যবহার করেছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।এই ঘটনার পর কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। হিন্দু কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। দিনের আলোতে কলেজের সামনে এমন ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories