Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ ঘোষণা করল তালেবান

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দিয়েছে তালিবান। বৃহস্পতিবার পাশতু ভাষায় এক টুইট বার্তায় সংগঠনটির মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন। ওই টুইট বার্তায় জাবিনুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের ১০২তম বার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দেওয়া হলো।

অন্যদিকে, পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিবান যোদ্ধারা এখন কাবুলের বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে এবং তারা আফগানদের যুক্তরাষ্ট্র কর্তৃক উদ্ধার ফ্লাইটগুলোয় উঠতে বাধা দিচ্ছে।

গত রবিবার তালিবানের হাতে কাবুল পতনের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে দশ হাজার আফগান দেশ ত্যাগের চেষ্টা করেছে। তবে, সহনশীলতার পরিচয় দিতে তালিবান মুখপত্র ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা মার্কিনীদের এবং আফগান সরকারের পক্ষে কাজ করা ব্যক্তিদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন না।

এছাড়া, তালিবানের প্রতি জনসাধারণের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনে তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার ইতোমধ্যে নির্বাসন থেকে ফিরে এসেছেন। এবং দলের অন্যান্য উর্ধ্বতন ব্যক্তিবর্গ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে দেখাও করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তালিবানের দুই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কোনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে না। তারা পূর্ণ ক্ষমতা গ্রহণ করবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories