Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

খুলনার কপিলমুনি কাঠের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা আটক-৩

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির সীমান্তবর্তী কাশিমনগর থেকে রাস্তায় কাঠের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ কিশোরকে আটক করেছে টহল পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে পাইকগাছা-তালা সীমান্তের কাশিমনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হল, তালা উপজেলার আটারই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান (২১), রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং একই উপজেলার প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান, ঐসময় টহল পুলিশের ভ্যান দেখে নদীর দিকে পালিয়ে যাচ্ছিল তারা। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি পুরনো লোহার হাতুড়ী, ২ খন্ড লোহার রড, মুখ বাঁধায় ব্যবহৃত ৪ টুকরো সবুজ রঙের কাপড় ও একটি গাছের গুড়ি জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এজাজ শফি বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই মো: আব্দুল আলীম বাদী হয়ে একটি মামলা করেছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories