Saturday, September 5, 2026
30 C
Kolkata

“বিজেপি ক্ষমতায় এলে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা হবে”, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিজেপি-র রথযাত্রা সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা হবে। নীতিন নবীন বলেন, “টবাংলার এই মাটি যার নাম ইসলামপুর, তাকে ঈশ্বরপুর বানাতে আমরা বাধ্য। এই পরিবর্তন যাত্রা আমাদের পক্ষ থেকে শুরু হয়েছে। ইসলামপুর আর থাকবে না, এবার ঈশ্বরপুর হবে। রাজবংশী সম্প্রদায়ের মহান সমাজসংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা, বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেন এবং স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের স্মৃতিময় এই মাটিকে আমরা ঈশ্বরপুরে রূপান্তরিত করব।”সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, এসআইআর এবং অনুপ্রবেশকারী ইস্যুতে তিনি চুপ থাকেন। নীতিন নবীন বলেন, “বাংলাদেশী রোহিঙ্গাদের জন্য তিনি সুপ্রিম কোর্টে কালো কোর্ট পড়ে যান। কিন্তু এখানকার মা-বোনদের নিরাপত্তা নিয়ে যখন কথা আসে, তখন মুখ্যমন্ত্রী নীরব থাকেন। আমরা যেমন অসম এবং বিহারে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছি, ঠিক তেমন ব্যবস্থা আমরা বাংলাতেও চাই।”সভায় উপস্থিত বিজেপি নেতারা এবং সমর্থকরা নীতিন নবীনের বক্তব্যে সাড়া দেন। স্থানীয়রা শঙ্খধ্বনি বাজিয়ে এই নতুন পরিবর্তন যাত্রাকে স্বাগত জানান। নীতিন নবীনের এই মন্তব্য ও ইসলামপুরের নাম পরিবর্তনের ঘোষণা রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য আগামী নির্বাচনের প্রচারে বড় প্রভাব ফেলতে পারে। মোটকথা, বিজেপি-র সর্বভারতীয় সভাপতির ইসলামপুর সফর ও নাম পরিবর্তনের ঘোষণা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories