Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি পরিবারের পাঁচজন সদস্য

মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের প্রভাবে ইরানে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি পরিবারের পাঁচজন সদস্য। তাঁদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাড়ির লোকজন। বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন গাজি প্রায় আট বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে ইরানে যান। বর্তমানে তাঁর বয়স ৩৪। সঙ্গে ছিলেন স্ত্রী ঊষা পারভীন এবং তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।

বিদেশে পড়াশোনার পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজও করতেন আমির। কিন্তু হঠাৎ করে সেখানে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দু’দিন আগে মায়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। তখন তিনি দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানান। এরপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে বসিরহাটে রয়েছেন আমিরের বৃদ্ধা মা ইয়ার বানু বিবি, দাদা ও ভাইসহ বড় পরিবার। ছেলের খবর না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মা। সংবাদমাধ্যমে লাগাতার হামলার খবর সামনে আসায় উৎকণ্ঠা বাড়ছে। ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। গাজী পরিবার এখন শুধু অপেক্ষা করছে, কবে সুস্থভাবে দেশে ফিরবেন তাঁদের প্রিয়জনেরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories