Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ইসরায়েলের বিমান হামলায়, গাজার ২ বহুতল ভবন ধ্বংস

রবিবার গাজা উপত্যকার উপর ইসরায়েলি সেনাবাহিনী ভয়াবহ বিমান হামলায় দুটি বড় আবাসিক টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরের পশ্চিমাংশে অবস্থিত ‘আল-কাওসার’ আবাসিকে হঠাৎ বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
পাশাপাশি শহরের আল-রিমাল এলাকায় অবস্থিত আরেকটি বড় টাওয়ার ‘আননোন সোলজার’ -এও হামলা চালানো হয়। জানা গেছে, এই টাওয়ারটি ছিল গাজার অন্যতম বড় আবাসিক ভবন, যেখানে শতাধিক পরিবার, দোকান ও অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে আল-রিমাল গাজার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা ছিল যা কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১১ আগস্ট থেকে এখনো পর্যন্ত গাজা শহরে প্রায় ১,৬০০টি ভবন ও টাওয়ার ধ্বংস করা হয়েছে। ধ্বংস হয়েছে ১৩,০০০-এর বেশি তাঁবু এবং বাস্তুচ্যুত হয়েছে এক লক্ষেরও বেশি মানুষ। বর্তমানে অধিকাংশ গাজাবাসী শহরের পশ্চিমাঞ্চলে আশ্রয় নিয়েছে কিন্তু সেখানেও শুক্রবার থেকে চলছে ব্যাপক বোমাবর্ষণ ।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল এবং গাজার এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories