Friday, March 6, 2026
26.7 C
Kolkata

নভেম্বরে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলের ৫৭টি হামলার ঘটনা প্রকাশ করল পিজেএস

ফিলিস্তিনি সাংবাদিক সংঘ (পিজেএস) জানিয়েছে, গত নভেম্বর মাসে ইসরাইলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় সাংবাদিকদের ওপর ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা অন্তত ৫৭টি যুদ্ধলঙ্ঘন ও হামলার ঘটনা ঘটিয়েছে। সংস্থার মতে, এই হামলাগুলো প্রমাণ করে যে ইচ্ছাকৃত ভাবে সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করার প্রবণতা আরও বাড়ছে।

সংঘের প্রেস ফ্রিডম কমিটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব লঙ্ঘন শুধু ভয় দেখানো নয়, বরং সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে এমনভাবে করা হয়েছে যে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুলকারেম ও গাজার দুই সাংবাদিক কাজ করার সময় গুলি ও প্লাস্টিক বুলেটে আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই বহু হামলার মূল ভূমিকা নিয়েছে। তারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের ওপর ২২টি আক্রমণ চালায়, যেমন খবর করতে বাধা দেওয়া, সাংবাদিকদের পিছু নেওয়া, লাঠি দিয়ে মারধর, পাথর ছোড়া এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানো।

এ ছাড়াও ১৬টি আটক করা ও কাজে বাধা দেওয়ার ঘটনা, ৬টি সরাসরি শারীরিক হামলা, ৪টি সাংবাদিকদের সরঞ্জাম কেড়ে নেওয়া বা ভিডিও,ছবি মুছে দেওয়ার ঘটনা ও ২টি অস্ত্র দিয়ে ভয় দেখানোর করার ঘটনা নথিবদ্ধ হয়েছে। দুটি গাড়ি ভাঙচুর ও জব্দ করার ঘটনাও ধরা পড়েছে। আরও একটি গ্রেপ্তার, এক সাংবাদিকের বাড়িতে অভিযানও প্রতিবেদনে উল্লেখ আছে।

পিজেএস-এর প্রেস ফ্রিডম কমিটির প্রধান মোহাম্মদ আল-লাহহাম জানান, এই পরিসংখ্যান দেখায় যে ফিলিস্তিনি সাংবাদিকদের চুপ করিয়ে দেওয়াই ইসরায়েলের নীতি হয়ে উঠেছে। তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান, যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলের ওপর যথাযথ চাপ বাড়ানো হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭০,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে পিজেএস জানায়। পশ্চিম তীরেও সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আটক হয়েছেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories