Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিনা অপরাধে ৩৬০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আটক করেছে ইসরাইল, দাবি করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

অমানবিকতার সমস্ত সীমা লংঘন করছে ইসরাইল। জানা যাচ্ছে অন্তত ৩৬০ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে বিনা কারণে আটকে রেখেছে ইসরাইলের সেনাবাহিনী। প্যালেস্টাইনের উপর এমন হামলার কারণে, ইসরাইল সেনাকে ঘৃণার চোখে দেখছে বিশ্ববাসী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, ইসরাইলের সামরিক অভিযান চলাকালীন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ও ক্লিনিক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। প্রত্যেককেই বিনা অপরাধে বন্দী করা হয়েছে বলে দাবি করছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। বন্দীদের কোন আইনি সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। শুধু তাই নয়, কাউকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বন্দী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেক শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের রক্ষা করা আন্তর্জাতিক আইনের বাধ্য-বাধকতা, আর তা লঙ্ঘন করায় যুদ্ধপরাধের অভিযোগ উঠতে পারে।’

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories