Friday, March 6, 2026
22.2 C
Kolkata

গাজায় থামছে না ইসরায়েলের গণহত্যা, ইউরোপ জুড়ে প্রতিবাদে সোচ্চার লাখো মানুষ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা ও জাতিহত্যামূলক যুদ্ধের নিন্দায় শনিবার ইউরোপের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকার মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি বারবার ভেঙে যাওয়ায় বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে এসব কর্মসূচি আয়োজন করা হয়। গত দুই বছরে উপত্যকায় ইসরাইলি হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বিভিন্ন সংগঠন জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ প্রধান সড়কগুলোতে মিছিল করেন। ‘গাজা, প্যারিস তোমার সঙ্গে আছে’ এবং ‘প্যারিস থেকে প্রতিরোধ’ এ ধরনের স্লোগান দিতে দিতে ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে ধরে ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান তুয়াইলোঁ বলেন, যুদ্ধবিরতি ঘোষণার সাত সপ্তাহ পেরিয়েও কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। প্রায় ৮০টি সংগঠন, ইউনিয়ন ও রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনেও বড় ধরনের সমাবেশ হয়, যেখানে প্রায় এক লাখ মানুষ অংশ নেন। তারা গাজার মানুষের নিরাপত্তা ও ইসরাইলি অপরাধের জবাবদিহি দাবি করেন। একই দিনে ইতালির রাজধানী রোমে বড় বিক্ষোভ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories