Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজার বাসিন্দাদের লিফলেট বিলি করে দেশ ছাড়া প্রস্তাব দিল ইজরায়েলি সেনা

মঙ্গলবার গাজা শহরে লিফলেট বিলি করেছে ইসরাইলি বাহিনী। সেই লিফলেটে গাজার সাধারণ মানুষদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা হামাসকে দমন করতে গাজা শহরে এক বৃহত্তর সামরিক অভিযান চালাবে। এই ঘোষণার পর গাজার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গাজার বাসিন্দাদের শহর ছাড়তে হুমকি দেয়।
এদিকে গাজা শহরের প্রায় প্রতিটি অঞ্চলই এখন বিপজ্জনক। দক্ষিণে যাওয়ার চেষ্টা করলেও সেখানেও বোমা হামলার ঝুঁকি রয়েছে ফলে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন শহরেই থেকে যাওয়ার।

ইতিমধ্যে ইসরাইলি হামলায় গাজার বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মানুষ দিন কাটাচ্ছে। প্রায় ১০ লক্ষ মানুষের বসবাস এই শহরে, যারা বেশিরভাগই এখন আশ্রয়হীন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের প্রধান হাসপাতাল আল শিফা ও আল আহলি খালি করা হবে না। চিকিৎসকেরা রোগীদের ফেলে কোথাও যাবে না বলে জানিয়েছে কিন্তু নিরাপদ আশ্রয় ও সহায়তার অভাবে রোগী এবং সাধারণ মানুষ সবাই খুবই অসহায় অবস্থায় রয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories