Friday, March 6, 2026
32.6 C
Kolkata

৮০ শতাংশ ইসরাইলি এখন যুদ্ধ বন্ধের পক্ষে! নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র বিক্ষোভ

ইসরাইলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় দীর্ঘদিন ধরে বহু ইসরাইলি নাগরিক হামাসের হাতে বন্দি আছেন। যুদ্ধ থামার কোন পূর্বাভাস এখনো অব্দি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ রবিবার রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বন্দিদের পরিবারের সদস্যরা রবিবার ‘দেশজুড়ে বন্ধের’-এর ডাক দেন। দেশের প্রায় ৩০০টি স্থানে বিক্ষোভ হয়। জেরুযালেম থেকে তেল আভিভ পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়, বেশ কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বহু বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিসংস্থা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা এই প্রতিবাদে শামিল হয়। আয়োজকদের মতে, কয়েক লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ থামাতে জলকামান ও ঘোড়সওয়ার বাহিনী মোতায়েন করা হয়। গাজায় প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধে ইতিমধ্যে ৬১,৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরাইল গাজায় অমানবিক আক্রমণ চালায়। গাজার বহু এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ৫০ জন ইসরাইলি এখনো বন্দি, যাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত থাকতে পারেন বলে ধারণা। বিক্ষোভকারীরা বলছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই বন্দিমুক্তি সম্ভব। ওয়ালস্ট্রিট জার্নালের মতে, প্রায় ৮০ শতাংশ ইসরাইলি এখন যুদ্ধ বন্ধের পক্ষে। তবে নেতানিয়াহু বলছেন, যুদ্ধ থামালে হামাস আরও শক্তিশালী হবে। তার মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories