Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রবেশে মুসলিম বিশ্বে নিন্দার ঝড়!

পশ্চিম এশিয়া আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উসকানিমূলক পদক্ষেপে। বৃহস্পতিবার সকালে তিনি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, “আল-আকসার মালিক এখন ইসরায়েল।” তার এই মন্তব্য ও উপস্থিতি ঘিরে সারা মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

সউদি আরব, তুরস্ক, ইরানসহ বিভিন্ন মুসলিম দেশ বেন-গভিরের এই পদক্ষেপকে গুরুতর উসকানি হিসেবে দেখা হচ্ছে। সউদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-আকসায় ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের প্রবেশ আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক অবস্থান লঙ্ঘন করছে। রিয়াধ আরও জানিয়েছে, “জেরুসালেমের পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও আইনি অবস্থার পরিবর্তনের চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

জানা যায়, বেন-গভির আল-আকসার চত্বরে প্রবেশের পর সেখানে প্রার্থনাও সম্পাদন করেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম ভঙ্গের শামিল। এই ঘটনার পর মুসলিম দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার দাবি তুলেছে। বিশ্লেষকদের মতে, বেন-গভিরের সাম্প্রতিক সফর ইসরায়েলের বৃহত্তর দখল নীতিরই অংশ, যার মাধ্যমে আল-আকসার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব মুছে দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার পর জেরুসালেমে উত্তেজনা চরমে এবং মুসলিম দেশগুলিতে ক্ষোভ আরও বাড়ছে বলে জানা যায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories