Wednesday, October 21, 2026
24 C
Kolkata

আজও চলবে বৃষ্টি,আজকের আবহাওয়া একনজরে

হাওয়া অফিসের পূর্বাভাস (weather office) অনুযায়ী, নিম্নচাপের কারণে এদিন থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলা ভারী বৃষ্টি শুরু হতে যেতে পারে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাত্‍ ২৮ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্‍ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাত্‍ ২৮ জুলাই বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্‍ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সন্নিহিত এলাকায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories