Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দখলদার ইসরাইলকে অস্ত্র রপ্তানিতে সাহায্য করতে অস্বীকৃতি জানাল ইতালির বন্দর কর্মীরা

দখলদার ইসরায়েল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। গাজায় চলমান বর্বর হামলা ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে সেখানে অস্ত্রের চালান পাঠাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। জানিয়েছে দ্য নিউ আরব।

ইতালির কন্ট্রোপিয়ানো নামের একটি ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে, এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়। স্পষ্ট জানিয়ে দেয় যে, এই অস্ত্র তারা জাহাজে তুলবে না।

 

অস্ত্র ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার জন্য বন্দর শ্রমিকদের বখশিশ দেওয়ার পর ওই শ্রমিকরা জানতে পারে যে, এসব কন্টেইনারবাহী অস্ত্র ইসরায়েলের বন্দরনগরী আশদোদে যাবে। কন্টেইনারগুলো ছিল বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদে ভরা।
কন্ট্রোপিয়ানো লিখেছে যে, এসব অস্ত্র ও বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার কাজে ব্যবহৃত হবে। যাদের ওপর ইতোমধ্যে মারাত্মক হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল। ফলে উদ্বিগ্ন এসব শ্রমিক নতুন করে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর বিরোধিতার সিদ্ধান্ত নেয়।

 

গত ৭ দিন ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি।
এদিকে, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতাকে “অগ্রহণযোগ্য” বলেছেন পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে বিশেষত শিশুদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, তারা ভবিষ্যৎ গড়তে চায় না, বরং এটি ধ্বংস করতে চায়। সূত্র : রয়টার্স

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories