Friday, March 6, 2026
28.9 C
Kolkata

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অভিনব বার্তা ইতালির সমর্থকদের

গাজায় ইসরায়েলর লাগাতার বোমাবর্ষণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষের। ২০২৩ সালের অক্টোবর থেকে এই হামলা চলায় গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বের নানা জায়গায় বিক্ষোভ ছড়িয়েছে। এবার সেই প্রতিবাদের ঢেউ পৌঁছে গেল আন্তর্জাতিক ফুটবল ম্যাচেও।

সোমবার হাঙ্গেরির ডেব্রেসেন শহরে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইসরায়েল ও ইতালি। ম্যাচ শুরু হওয়ার আগে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় মাঠে। মাঠে ইসরাইলের জাতীয় সংগীত ‘হাতিকভা’ বাজানোর সময়  ইতালির সমর্থকেরা মাঠের দিকে পিঠ ঘুরিয়ে নীরব প্রতিবাদ জানান। তাদের হাতে দেখা যায় লাল রঙের ‘স্টপ’ চিহ্ন দেওয়া প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল “গাজায় যুদ্ধ বন্ধ হোক।”  শুধু তাই নয়, ম্যাচের প্রথমার্ধে তারা ফ্যাসিবাদবিরোধী একটি গানও করে এবং তাদের প্রতিবাদকে আরও জোরালো করে তোলে। সম্প্রতি গত বছর বুদাপেস্টে ইসরাইলের আরেকটি ম্যাচেও একইভাবে প্রতিবাদ করেছিলেন ইতালির সমর্থকেরা। বিশ্বজুড়ে সাধারণ মানুষ যখন গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তখন খেলাধুলার মঞ্চেও উঠে এল যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের স্পষ্ট বার্তা।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories