Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

প্রধানমন্ত্রীকে তোপ দেগে মমতা বললেন, ‘এটা ম্যান মেড নয়, মোদি মেড ডিজাসস্টার’

ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের কোভিড (COVID) পরিস্থিতি। তার জন্য একাধিকবার মোদিকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।বুধবার বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে তোপ দেগে মমতা বললেন, ‘এটা ম্যান মেড নয়, মোদি মেড ডিজাসস্টার।’

করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই সভায় কাটছাঁট করেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে কলকাতায় মাত্র একটি সভা করবেন তিনি। জেলায় জেলায় সভা করলেও সময়সীমা অনেকটাই কমিয়ে ফেলেছেন। কারণ করোনা। জমায়েত থেকে ছড়াতে পারে সংক্রমণ। বুধবার বালুরঘাটেও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। কিন্তু সেখানেও নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘তুফানের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আপনারা যে পীড়া সহ্য করছেন, তা আমি জানি। যাঁরা আপনজনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। এই চ্যালেঞ্জ খুব বড়। কিন্তু আমাদের সবাইকে মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে।’ আশ্বাস দেন পাশে থাকার। এই প্রসঙ্গ টেনেই এদিন মোদিকে তুলোধোনা করেন মমতা। বলেন, ‘করোনা পরিস্থিতি জটিল করে, বাড়িয়ে দিয়ে এখন উনি জনগণের উপর ছেড়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এটা ম্যান মেন ডিজাসস্টার নয়। এটা মোদি মেড।’ মমতার কথায়, ‘বহুবার বলেছি, বহিরাগতদের এনে ওরাই রোগ ছড়াচ্ছে।’

এদিনের সভায় ডবল ইঞ্জিন সরকার প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। রাজ্যের উন্নয়নের খতিয়ান সকলের সামনে তুলে ধরে বলেন, ‘ডবল ইঞ্জিন নয়, বেঙ্গল ইঞ্জিনই সব করেছে।’ পরবর্তীতেও এভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দেন। করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করার পাশাপাশি বলেন, পূর্বের মতোই এবারও তৃণমূল সরকার কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories