Friday, March 6, 2026
28.9 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কক্ষে দুই ছাত্রীকে তল্লাশির জন্য হিজাব খুলতে বাধ্য করা হলো

বিজেপি শাসিত রাজ্যের পর এবার পশ্চিমবঙ্গেও মুসলিমদের উপর বিদ্বেষ মূলক ঘটনা সামনে উঠে আসছে। সাম্প্রতিক এক সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে দেখা যায় এক ডাক্তারি পড়ুয়ার মুখ থেকে বোরখা টেনে খোলার ভিডিও গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেছিল। এবার এর রেস কাটতে না কাটতেই বুধবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি নিন্দনীয় ঘটনা ঘটে গেলো। বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন কয়েকজন ছাত্রী মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের পোস্টারে লেখা ছিল, “মাই বডি মাই চয়েস” এবং “হিজাব ইজ মাই রাইট”।

ঘটনার সূত্রপাত হয় ইংরেজি বিভাগের পরীক্ষাকক্ষে। অভিযোগ, পরীক্ষার সময় হিজাব পরা দুই ছাত্রীকে আলাদাভাবে তল্লাশি করা হয়। জানা গেছে, এক ছাত্র ভুল করে হেডফোন নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকে পড়েছিলেন। শিক্ষিকার নজরে পড়লে হেডফোনটি জমা দেন। এরপর বিভাগের প্রধান শাশ্বতী হালদার পুরো ক্লাসের মধ্যে থেকে শুধু একজন হিজাব পরা ছাত্রীকে তল্লাশির জন্য নির্বাচন করেন। অভিযোগ, ওই ছাত্রী বারবার জানান যে তাঁর কাছে কোনও হেডফোন নেই। তবুও তাঁকে ভরা ক্লাসে হিজাব খুলতে বলা হয়। বিষয়টি নিয়ে ছাত্রীটি খুব অস্বস্তিতে পড়ে যান। পরে সহপাঠীদের অনুরোধে তাঁকে অন্য একটি কক্ষে নিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ছাত্রীটির থেকে কিছুই পাওয়া যায়নি। অন্য একটি পরীক্ষাকক্ষে থাকা আরেক হিজাব পরা ছাত্রীকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তল্লাশি করা হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে নানা অস্বস্তিকর প্রশ্ন করা হয়। তল্লাশির জন্য পরীক্ষার সময়ও নষ্ট হয়, কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, অন্য অনেক পরীক্ষার্থী ভারী পোশাক পরলেও শুধু হিজাব পরা ছাত্রীদেরই আলাদা করে তল্লাশি করা হয়েছে। ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। এই ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে সমান অধিকার ও সম্মান নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories