Sunday, October 18, 2026
25 C
Kolkata

যাদবপুরে ফের মুছে গেল মার্ক্সের লেখা, দেওয়াল লিখন ঘিরে বাড়ছে বিতর্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়াল লিখন ও গ্রাফিতি নিয়ে বিতর্ক আরও জোরাল হল। মঙ্গলবার গভীর রাতে ওপেনএয়ার থিয়েটারের দেওয়ালে লেখা কার্ল মার্ক্সের একটি উক্তি সাদা রং করে ঢেকে দেওয়া হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।

‘কিষেণজি জিন্দাবাদ’ বা ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো কিছু স্লোগান নিয়ে আপত্তি জানিয়েছিল বিজেপি। তাদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে এমন লেখা থাকা উচিত নয়। সেই আবহেই এবার মার্ক্সের উক্তি মুছে ফেলা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। কারণ ওই লেখার সঙ্গে দেশবিরোধী কোনও স্লোগানের সরাসরি সম্পর্ক নেই।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি সরানোর কাজ শুরু হয়। রবিবার বিভিন্ন দেওয়াল চুনকাম করে দেওয়া হয়েছিল। এবিভিপির দাবি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই লেখাগুলি মুছে দিয়েছে। যদিও সিপিএম এবং এসএফআই এই দাবি নিয়ে প্রশ্ন তোলে।

ঘটনার আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য একটি খোলা চিঠি দেন। পড়ুয়া, শিক্ষক, গবেষক ও কর্মীদের উদ্দেশে তাঁর আবেদন, যেখানে-সেখানে দেওয়াল লেখা, পোস্টার বা গ্রাফিতি না করার জন্য।

এরই মধ্যে মুছে দেওয়া দেওয়ালে ফের মার্ক্সের চার লাইনের উক্তি লেখা হয়েছিল। কারা তা লিখেছে, জানা যায়নি। এসএফআই জানিয়েছে, তারা রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় ফের দেওয়াল লিখবে। অন্যদিকে এবিভিপির অভিযোগ, এর পিছনে নকশালপন্থীদের হাত রয়েছে। তারা বিষয়টি নিয়ে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবে বলে জানিয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories