Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘ককরোচ’দের পরিদর্শনের পরই নড়েচড়ে বসল প্রশাসন, ১৮ লক্ষ টাকায় নতুন স্কুল তৈরি হবে বিজেপি শাসিত রাজস্থানে

রাজস্থানের জয়পুরের রামপুরা গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলকে ঘিরে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা স্কুল ভবনটি শেষ পর্যন্ত ভেঙে নতুন ভবন তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন ভবন তৈরির জন্য প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।বুধবার সকাল থেকেই পুরনো এবং বিপজ্জনক ভবনটি ভাঙার কাজ শুরু হয়। বিষয়টি সামনে আসতেই আবার আলোচনায় এসেছে রামপুরার ওই স্কুল। কারণ, গত কয়েক মাস ধরে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়াশোনা চালিয়ে আসছিলেন সেখানকার ছাত্রছাত্রীরা।বাগরু বিধানসভা এলাকার এই স্কুল ভবনটিকে গত বছরের সেপ্টেম্বরেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। এরপর পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলটি পুরনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বিকল্প কোনও সরকারি ভবন তৈরি না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই দু’টি ঘর এবং একটি টিনের ছাউনি তৈরি করে দেন। সেখানেই ১৮ জন পড়ুয়াকে নিয়ে স্কুল চালানো হচ্ছিল। অভিযোগ, সেই অস্থায়ী জায়গাটিও ছিল একটি মহিষের গোয়ালের পাশে।সরকারি স্কুলের পরিকাঠামোর দুরবস্থা সামনে আনতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ নামে কর্মসূচি শুরু করেছে। গত ১৫ আগস্ট এই কর্মসূচির ঘোষণা করা হয়। এরপর ২১ আগস্ট সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল রামপুরার স্কুলটি দেখতে যায়।তবে স্কুল পরিদর্শনে গিয়ে তাঁদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। রাঙ্কাদের দাবি, তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং কয়েকজনকে মারধর করা হয়। এমনকি তাঁদের গাড়ির কাচও ভাঙা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মহিলা সদস্যদের উপরেও হামলা হয়েছিল বলে দাবি করেন তাঁরা।এখন সেই ঘটনার পরই স্কুলের নতুন ভবন তৈরির কাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। আশুতোষ রাঙ্কা সমাজমাধ্যমে পুরনো ভবন ভাঙার ছবি ও ভিডিয়ো প্রকাশ করে জানান, যে স্কুল একসময় গোয়ালের পাশে অস্থায়ীভাবে চলত, সেখানে এবার নতুন ভবন তৈরি হবে।রাঙ্কার বক্তব্য, শিশুদের জন্য নিরাপদ এবং ভালো পরিবেশে পড়াশোনার ব্যবস্থা হলেই তাঁদের উপর হওয়া হামলার কষ্ট সার্থক হবে। তবে রামপুরার স্কুলেই তাঁদের কর্মসূচি থেমে থাকছে না। রাজ্যের অন্যান্য সরকারি স্কুলের পরিকাঠামো নিয়েও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, প্রত্যেক পড়ুয়ার নিরাপদ ও উন্নত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories