Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইন্দোনেশিয়ার এক স্কুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরনে আহত অন্তত ৫৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার দুপুরে এক মর্মান্তিক বিস্ফোরণে কেঁপে উঠল একটি স্কুল কমপ্লেক্স। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি সরকারি সিনিয়র হাই স্কুলের মসজিদে ভয়াবহ এই ঘটনা ঘটে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে অধিকাংশই ছাত্র ও শিক্ষক ছিল। দুর্ঘটনার পরই পুলিশ, উদ্ধারকর্মী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে বলে জানা যায়।

এক স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, মসজিদের চারপাশে মোতায়েন রয়েছে পুলিশ, পাশে প্রস্তুত অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের জেরে মসজিদের কাচ ভেঙে যায় এবং ধোঁয়ায় ভরে যায় চারপাশ। এমনকি বিস্ফোরণের ধাক্কায় বহু মানুষ ছিটকে পড়ে আহত হন। তবে মসজিদের মূল কাঠামো খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ জানিয়েছে, এখনো বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী শিক্ষক বুদি লাকসোনো জানান, “খুতবা শুরু হওয়ার পরই হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মসজিদ। ছাত্ররা আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ” বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories