Saturday, September 5, 2026
28 C
Kolkata

যুদ্ধবিরতির পরেও রক্তপাত, মানচিত্র থেকে মুছে যাচ্ছে গাজা?

বিশ্ব অর্থনৈতিক মঞ্চ দাভোসে সম্প্রতি গাজা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ‘বোর্ড অফ পিস’ নামে একটি নতুন উদ্যোগ গঠনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তার প্রস্তাব অনুযায়ী গাজায় একটি তথাকথিত ‘শান্তির টিম’ গঠনের ভাবনা নেওয়া হয়েছে।এই উদ্যোগে কয়েকজন মুসলিম দেশের শাসকও সমর্থন জানিয়েছেন বলে সূত্রের খবর। পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজাকে ভবিষ্যতে একটি আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্রে রূপান্তর করার কথা বলা হচ্ছে। সেই লক্ষ্যেই ইতিমধ্যে কিছু বিনিয়োগকারী জমি সংক্রান্ত আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই পুরো প্রক্রিয়ায় গাজার প্রায় ২০ লক্ষ বাস্তুচ্যুত মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য উঠে আসেনি।যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজায় সহিংসতা থামেনি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, এই সময়ের মধ্যেই প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সাধারণ নাগরিকদের প্রাণ যাচ্ছে। এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ, যাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও ঐতিহাসিক স্থাপত্যগুলি আজও ভগ্ন অবস্থায় পড়ে আছে।দাভোসের বৈঠকে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে গাজার মানুষদের পুনর্বাসন কোথায়। এই প্রশ্নের কোনও সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এমনকি যুদ্ধ থেমে যাওয়ার পরেও কেন নিয়মিত প্রাণহানি ঘটছে, তা নিয়েও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্ব মঞ্চে মানবতার কথা বলা হলেও গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক সিদ্ধান্তের আড়ালে ধীরে ধীরে গাজার অস্তিত্ব এবং সেখানকার মানুষের জীবন সংকটের মুখে পড়ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories