Saturday, September 5, 2026
28 C
Kolkata

জম্মুতে মুসলিম সাংবাদিকের বাড়ি ভাঙলো প্রশাসন, মানবিক উদ্যোগে জমি দিলেন প্রতিবেশী কুলদীপ শর্মা

জম্মুর এক মুসলিম সাংবাদিকের বাড়ি ভেঙে দেওয়া নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ২৭ নভেম্বর সকালে জম্মু ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা বুলডোজার নিয়ে হাজির হয় সাংবাদিক আরফাজ আহমেদ ডাইং-এর বাড়িতে। দাবি করা হচ্ছে, তার আগের দিন অর্থাৎ ২৬ নভেম্বরই হঠাৎ করে একটি উচ্ছেদ আদেশ জারি করা হয় কিন্তু তার পরিবারকে কোনওরকম আগাম নোটিস দেওয়া হয়নি।

আরফাজ জানান, এই বাড়ি প্রায় চল্লিশ বছর আগে তার বাবাই তৈরি করেছিলেন। সেই একই এলাকায় আরও বহু বাড়ি রয়েছে যেখানে সরকারি জমি নিয়ে নানা অভিযোগ আছে। কিন্তু প্রশাসন শুধু তার বাড়িটিকে লক্ষ্য করেছে কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, কিছুদিন আগে তিনি একজন এসডিপিও-র বিরুদ্ধে সীমান্ত পেরোনো বড় মাপের মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ প্রকাশ করেছিলেন। সেই রিপোর্ট প্রকাশের পর থেকেই তিনি নানা রকম হেনস্থার শিকার হচ্ছেন।

এই ঘটনার মধ্যে আশার আলো হয়ে সামনে এসেছেন তার হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা। বাড়ি ভাঙার খবর জানার পর তিনি এগিয়ে এসে আরফাজকে নিজের জমির পাঁচ মারলা জায়গা দিয়ে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন। প্রায় ১,২৫০ বর্গফুটের সেই জমি দিয়ে তিনি আরফাজকে নতুন করে বাড়ি বানানোর প্রস্তাব দিয়েছেন। কুলদীপ জানিয়েছেন, “এটা হিন্দু-মুসলিমের বিষয় নয়। এটা ন্যায়-অন্যায়ের বিষয়। যার সাথে অন্যায় করা হচ্ছে তার পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য।” এই ঘটনা প্রশাসনের পক্ষপাতিত্ব, সাংবাদিকদের উপর বাড়তে থাকা চাপ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকেই দাবি করছেন, কোনও তদন্ত বা বিকল্প সমাধান খোঁজার চেষ্টা না করে বাড়ি ভেঙে দেওয়া অত্যন্ত অন্যায়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories