Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল, জাতীয় উন্নয়ন পার্টি

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আত্মপ্রকাশ করল নতুন দল জাতীয় উন্নয়ন পার্টি। দলের সভাপতি সৈয়দ রুহুল আমিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দলের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, এই দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং রাজ্যের সামগ্রিক অগ্রগতির জন্য কাজ করবে। দলের নাম ও ভাবনায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে ১৯৪২ সালে অবিভক্ত মেদিনীপুরে গঠিত ঐতিহাসিক জাতীয় সরকারের আদর্শ থেকে। সেই ভাবনাকে সামনে রেখেই জাতীয় উন্নয়ন পার্টি নিজেদের রাজনৈতিক পথচলা শুরু করেছে। দল ‘উন্নয়নের অধিকার’ নামে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্প ও শ্রমিকদের সুরক্ষা, কৃষিক্ষেত্রে আধুনিক পরিবর্তন, শিক্ষা ও যুব সমাজের উন্নয়ন, সবার জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন।

দলটি নিজেদের রাজ্যের রাজনীতিতে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছে। তারা জানিয়েছে, জনপ্রিয়তার জন্য সিনেমা বা বিনোদন জগতের মুখের ওপর নির্ভর না করে, সমাজের সঙ্গে যুক্ত শিক্ষক, স্থানীয় নেতৃত্ব ও পেশাদার মানুষদের গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও ভিনরাজ্যে কাজ করা বাঙালি শ্রমিকদের সুরক্ষায় একটি পরিযায়ী কল্যাণ বোর্ড গঠনের কথা বলা হয়েছে। স্থানীয় উন্নয়নে ক্লাবগুলোর সঙ্গে কাজ করা, প্রশাসন ও পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং রাজনৈতিক হিংসা বন্ধ করার দাবিও জানানো হয়। সব মিলিয়ে শিক্ষিত বেকারত্বমুক্ত ও উন্নত বাংলা গড়ার লক্ষ্য নিয়েই এই নতুন দলের যাত্রা শুরু হল।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories