Saturday, September 5, 2026
28 C
Kolkata

আল-হেরা হিফজুল কোরআন মাদ্রাসায়, হিফ্জ পড়ুয়াদের পাগড়ি প্রদান

বাদুড়িয়া থানার পান্তাপাড়া এলাকার আল-হেরা হিফজুল কোরআন মাদ্রাসায় সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কোরআন মুখস্থ করা শিক্ষার্থীদের সম্মান প্রদান করে পাগড়ি পরানো হয় এবং একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পাগড়ি প্রদান করেন মাওলানা মোজাফফর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ বাকি বিল্লাহ হাফেজদের মর্যাদা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষক মাওলানা আবদুল আজিজ, কমিটির সম্পাদক সফিকুল ইসলাম, জলসা কমিটির দায়িত্বপ্রাপ্ত কারিমুল ইসলামসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories