Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মাঠে জয়ন্ত দাস, “তৃণমূল বিজেপি” নামুক নতুন দল গঠনের ভাবনা

অসম রাজনীতিতে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকা নেতা জয়ন্ত দাস এবার দল ছেড়ে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন।দিসপুর কেন্দ্র থেকে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। বহু বছর ধরে বিজেপির সঙ্গে থাকার পর হঠাৎ এই সিদ্ধান্ত অনেকের কাছেই চমক হিসেবে আবির্ভূত হয়েছে। জয়ন্তর দাবী, দল তাঁকে প্রাপ্য গুরুত্ব দেয়নি। বিশেষ করে প্রার্থী নির্বাচন নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন। সেই কারণেই দল ছাড়ার পথ বেছে নেন।নির্বাচনে একাই লড়লেও ভবিষ্যৎ নিয়ে তাঁর আলাদা পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নিজের নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেই দলের নামও ঠিক করে ফেলেছেন— “তৃণমূল বিজেপি”। তাঁর কথায়, বিজেপির আদর্শ তিনি ভুলতে চান না, কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে তিনি একমত নন।মনোনয়ন জমা দিতে গিয়ে জয়ন্ত আরও অভিযোগ করেন, তাঁকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছে। মানসিকভাবে বিরক্ত করার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। এমনকি তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনার পিছনে বিজেপি এবং কংগ্রেস— দুই দলেরই হাত রয়েছে বলে তাঁর অভিযোগ।দিসপুরে প্রার্থী না হওয়ায় তাঁর ক্ষোভ আরও বেড়েছে। কংগ্রেস থেকে আসা এক নেতাকে বিজেপি প্রার্থী করায় তিনি ক্ষুব্ধ। এই সিদ্ধান্ত তিনি মানতে পারেননি বলেই দল ছাড়েন।নিরাপত্তার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। খুব সতর্কভাবে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে জানান। তাঁর কথায়, রাস্তায় কোনও বিপদ হতে পারে এমন আশঙ্কা ছিল।সবশেষে জয়ন্ত বলেন, তিনি কোনও অন্যায় করেননি এবং মানুষের সমর্থন নিয়ে এই লড়াইয়ে জিততে চান।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories