Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

মুসলিম ছেলেকে বিয়ে করায় ‘লাভ জিহাদ’-র তকমা! ছবির পরিচালকের বিরুদ্ধে ভাইরাল কুম্ভমেলার তরুণীর গুরুতর অভিযোগে ছড়ালো চঞ্চল্য

প্রয়াগরাজের কুম্ভমেলায় রুদ্রাক্ষ মালা বিক্রি করতে গিয়ে হঠাৎই সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা সেই তরুণী সম্প্রতি গুরুতর অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। কুম্ভ মেলা-র সেই পরিচিত মুখ এবার সংবাদ সম্মেলনে এসে এক চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন।মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ওই তরুণী দাবি করেন, তাঁর পরিচিত এক পরিচালক সিনেমায় কাজের সুযোগ দেওয়ার নাম করে নাবালিকা মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। যদিও তিনি লজ্জার কারণে ওই পরিচালকের নাম প্রকাশ করতে চাননি, তবুও তাঁর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।সংবাদ সম্মেলনে স্বামীকে পাশে নিয়ে তিনি জানান, সম্প্রতি তাঁদের বিরুদ্ধে নানা হুমকি আসছে। তাঁদের পোস্টার পোড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, তাঁদের খুন করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন এই দম্পতি। এই পরিস্থিতিতে তিনি কেন্দ্র সরকার এবং কেরল ও মধ্যপ্রদেশ সরকারের কাছে নিরাপত্তা ও সাহায্যের আবেদন জানিয়েছেন।তরুণীর আরও অভিযোগ, ওই পরিচালক তাঁর সম্পর্কে কুৎসা রটাচ্ছেন এবং ভবিষ্যতে তাঁকে কোনও সিনেমায় কাজ দেবেন না বলে হুমকি দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওনার ছবিতে কাজ করার কোনও ইচ্ছেই আমার নেই। তিনি অত্যন্ত খারাপ মানুষ এবং নোংরা আচরণ করেন।”নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন ওই তরুণী। তিনি জানান, সম্প্রতি তিনি হিন্দু রীতিনীতি মেনে মন্দিরে বিয়ে করেছেন। কিন্তু তাঁদের এই বিয়েকে ঘিরে বিতর্ক তৈরি করা হচ্ছে এবং তাঁর স্বামীকে ‘লাভ জিহাদ’-এর সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা একে অপরকে ভালোবাসি। ধর্ম নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।”তাঁর স্বামী ফারমান খানও একই অভিযোগ তুলে বলেন, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে তাঁকে ‘জঙ্গি’ বলে অপমান করা হচ্ছে। তাঁর দাবি, পরিকল্পিত ভাবে তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে এবং ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার সময় তরুণী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, যদি তাঁদের আলাদা করার চেষ্টা করা হয়, তাহলে তাঁরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা এই তরুণী গত বছর কুম্ভমেলায় রুদ্রাক্ষ মালা বিক্রি করার সময় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর হঠাৎই পরিচিতি পান। সম্প্রতি একটি ছবির শুটিংয়ের কাজে তাঁরা তিরুবনন্তপুরম-এ গিয়েছিলেন। তবে এই অভিযোগের পর পুরো ঘটনাটি নতুন মোড় নিয়েছে বলে জানা গিয়েছে নানান মহল থেকে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories