Saturday, September 5, 2026
28 C
Kolkata

৫ কোটি টাকা প্রকল্পের কংক্রিটের রাস্তা নির্মাণের দুদিনের মধ্যে দেখা গেলো ফাটল, বিক্ষুব্ধ গ্রামবাসীরা

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণদাঁড়িয়া চক থেকে বহড়াদাঁড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা নির্মাণকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রায় ৫ কোটি টাকার প্রকল্পে কংক্রিটের রাস্তা তৈরির কাজ মাত্র দু’দিন আগে শুরু হয়। কিন্তু শুরু হতেই নতুন ঢালাই অংশে ফাটল দেখা দেয়। কোথাও কোথাও রাস্তার উপরিভাগ ভেঙে গুঁড়িয়ে যেতে থাকে। এতে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, পুরনো জীর্ণ পিচ রাস্তার গর্তে ভাঙা ইট-পাথর ফেলে তার উপর প্লাস্টিক বিছিয়ে নিম্নমানের বালি, পাথরের টুকরো ও নিম্ন মানের সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছিল। তাঁদের দাবি, যেখানে চার ইঞ্চি পুরু করে ঢালাই করার কথা, সেখানে দুই ইঞ্চি বা তারও কম রাখা হয়েছে। ফলে অল্প সময়েই নতুন অংশ দুর্বল হয়ে পড়েছে।গ্রামবাসীরা জানান, এই রাস্তা দিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৭টি মৌজার মানুষ যাতায়াত করেন। এত গুরুত্বপূর্ণ পথের কাজে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। তাঁরা প্রশাসন, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানান। তবে কেউ উপস্থিত হননি বলে অভিযোগ। এদিকে, বাসিন্দাদের বিক্ষোভের মুখে ঠিকাদারি সংস্থা কাজ বন্ধ করে এলাকা ছেড়ে চলে যায়। পরে লরি ও ডাম্পারে করে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার চেষ্টা হলে গ্রামবাসীরা বাধা দেন এবং প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, পুরো কাজের মান খতিয়ে দেখে নিয়ম মেনে নতুন করে রাস্তা তৈরি করতে হবে।এছাড়া রাস্তার প্রস্থ মাত্র বারো ফুট হওয়ায় গাড়ি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও বাসিন্দারা জানান।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories