Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘লজ্জা আমার নয়, লজ্জা সরকারের’, বাবার কোলে চেপে ‘যুবসাথী’ তে নাম তুলতে এসে বললেন মুজিবুর

রাজ্যে নতুন করে ‘যুবসাথী’ প্রকল্প চালুর ঘোষণার পরই বেকার যুবকদের হতাশার ছবি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বহু তরুণ-তরুণী ফর্মের আশায় লাইনে দাঁড়ালেও তাদের মুখে শোনা যাচ্ছে ক্ষোভের সুর। ভাতা পেলেও স্থায়ী চাকরির সুযোগ না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

এই ভিড়ের মধ্যেই নজর কেড়েছেন প্রতিবন্ধী যুবক মুজিবুর সরকার। তিনি স্নাতক পাশ করেছেন তিন বছর আগে, কিন্তু এখনও কোনও কাজ জোটেনি। শতভাগ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বাবার কোলে করেই বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে আসেন। প্রায় ১৬ কিলোমিটার দূর থেকে টোটো ভাড়া করে বাবা-ছেলে পৌঁছান অফিসে। মুজিবুর জানান, প্রতিবন্ধীদের জন্য মাসে এক হাজার টাকা ভাতা যথেষ্ট নয়। তাঁর কথায়, এই টাকায় এক সপ্তাহও সংসার চলে না। তিনি আরও বলেন, অন্য কিছু প্রকল্পে ভাতা বাড়ানো হলেও প্রতিবন্ধীদের সহায়তা বাড়েনি। বর্তমানে তিনি বিএড পড়ছেন। বাড়িতে বাচ্চাদের পড়িয়ে যা পান, তা জমিয়ে পড়াশোনার খরচ চালান। তাঁর বাবা অল্প জমিতে চাষ ও দিনমজুরি করে সংসার সামলান। মুজিবুরের দাবি, প্রতিবন্ধীদের জন্য মাসে অন্তত ৯ হাজার টাকা সহায়তা দেওয়া উচিত। কাজের সুযোগই তাঁর কাছে সবচেয়ে বড় প্রয়োজন বলে তিনি জানান।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories