Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লিতে জামাতের উদ্যোগে চালু হলো ওয়াকফ উমীদ পোর্টালের জন্য হেল্প ডেস্ক!

বুধবার দিল্লিতে সমাজধর্মীয় সংগঠন জামাত-ই-ইসলামি হিন্দ (জেআইএইচ) তাদের সদর দফতরে ‘ওয়াকফ হেল্প ডেস্ক’ উদ্বোধন করেছে। এই হেল্প ডেস্কের লক্ষ্য সরকারের ‘উমীদ পোর্টাল’-এ ওয়াকফ সম্পত্তির তথ্য দ্রুত আপলোড ও রেজিস্ট্রেশনের কাজকে সহজ করা। উদ্বোধনী অনুষ্ঠানে জামাতের প্রেসিডেন্ট সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, “ওয়াকফ সম্পত্তি রক্ষা এখন মুসলিম সমাজের জন্য বড় কর্তব্য। একতা ও যৌথ উদ্যোগেই এই কাজ সম্পন্ন করতে হবে।” তিনি জানান, জেআইএইচের ওয়াকফ বিভাগ কয়েক বছর ধরেই এই বিষয়ে কাজ করছে এবং বিভিন্ন রাজ্যেও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। হুসাইনি আরও বলেন, “সময় কম, কাজ বিপুল। তাই দেশের বিভিন্ন স্থানে আরও কেন্দ্র স্থাপন করা জরুরি।”

হেল্প ডেস্কের সমন্বয়ক ইনামুর রহমান খান বলেন, “উমীদ পোর্টালে তথ্য নথিবদ্ধ ও আপলোড করা সময়সাপেক্ষ। এই হেল্প ডেস্ক তা সহজ করবে এবং এই হেল্প ডেস্কে প্রশিক্ষিত কর্মী, আইনজীবী ও ওয়াকফ বিশেষজ্ঞরা সরাসরি পরামর্শ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক ও স্থানীয় মনিটরিং কমিটি গঠনের আহ্বান জানানো হয়। হুসাইনি প্রস্তাব দেন, প্রতিটি এলাকায় যুবক, সরকারি কর্মচারী ও সমাজসেবীদের নিয়ে ‘ওয়াকফ প্রোটেকশন কমিটি’ গঠন করা উচিত। অনুষ্ঠান শেষে উমীদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories