Saturday, September 5, 2026
30 C
Kolkata

জেএনইউ-তে এবিভিপি ভস্মীভূত! বামেদের দুরন্ত জয়

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে, ছাত্র সংসদ নির্বাচনে আবারও বাম ছাত্র সংগঠনগুলির জয়জয়কার। এবারের নির্বাচনে চারটি কেন্দ্রীয় পদেই জয় পেয়েছে বামপন্থী জোট। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি, চারটি গুরুত্বপূর্ণ পদই এখন তাদের দখলে।

এই নির্বাচনে একসঙ্গে লড়াই করে বামপন্থী তিনটি সংগঠন। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া এবং ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট- এর জোটবদ্ধ লড়াইয়ের ধুয়ে মুছে সাফ হয়ে গেলো আখিল ভারত বিধার্থী পরিষদ। সম্মিলিত প্রচেষ্টায় তারা এবারের নির্বাচনে বিপুল সাফল্য অর্জন করেছে।

এআইএসও-এর অদিতি মিশ্র প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। তিনি এবিভিপি-র বিকাশ পচেলকে ৪০০ ভোটে পরাজিত করেছেন। অদিতি পেয়েছেন ১৮৬১টি ভোট, আর বিকাশ পেয়েছেন ১৪৪৭টি ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন কে.গোপিকা, যিনি ২৯৬৬ ভোট পেয়ে এবিভিপি-র তানিয়া কুমারীকে হারিয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ডিএসএফ-এর সুনীল যাদব ১৯১৫ ভোট পেয়ে খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories