বাংলার পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার পরিচালিত উত্তর প্রদেশেও ভুয়ো জব কার্ডের ভুরি-ভুরি ঘটনা সামনে উঠে আসছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ ২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে আনুমানিক ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ জব কার্ড বাতিল হয়েছে। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তর প্রদেশে বাতিল হয়েছে আনুমানিক ৩ হাজার ৪২১ টি জব কার্ড। সংখ্যাটা খানিক কমলেও নেহাত কম নয়।
রাজ্যে তৃণমূল প্রায়শই অভিযোগ তোলে, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। অপরদিকে কেন্দ্র দাবি করে টাকা পাঠানো সত্বেও তার কোন হিসাব দিতে পারছে না রাজ্য সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলিকে দেখিয়ে তৃণমূল বারবার অভিযোগ তুলছে, উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যগুলিতে জব কার্ড দুর্নীতি ব্যাপকভাবে দেখা দিল কেন সেই ক্ষেত্রে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। দিনের শেষে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে তীব্র বেকারত্বের মধ্যেই দিন কাটাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ।


