Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রাজ্যে পুলিশের নিয়োগে আইনি বাধা,হাই কোর্টের রায়ের দিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা

এনবিটিভি ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রায় ১০ হাজার কনস্টেবল পদের জন্য আবেদন করে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা হয় চলতি বছরের ২৬ সেপ্টেম্বর। সেই নিয়োগ পক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে কিছু পরীক্ষার্থী মামলা করে।সোমবার সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছেন,কলকাতা হাই কোর্টে বিচারধিন যে মামলা রয়েছে,সেই মামলার ভবিষ্যতের উপর কনস্টেবল পদের ভবিষ্যৎ নির্ভর করবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কনস্টেবল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। সময় মতো আবেদন করেন প্রায় ৮ লক্ষ চাকুরিপ্রার্থী।লিখিত পরীক্ষাও হয় গত ২৬ সেপ্টেম্বর। তার আগে ৬ সেপ্টেম্বর থেকে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, মোট আবেদনকারীর প্রায় ৩৫ হাজার জনের আবেদনপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন ভুলের জন্য। তার মধ্যে আবেদনপত্রে হিজাব পরিহিত ছবি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আবেদনকারীর ফর্মও বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম হয়রানির শিকার হন আবেদনকারীরা।শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়াতেও।

ঠিক ওই সময় নানান মহল থেকে পরীক্ষা দিতে পারে তার জন্য বন্দোবস্ত করার কথা বলা হলেও তা ভ্রুক্ষেপ করেননি বোর্ড।হিজাব পরে ছবি আপলোড করার কারণে বাতিলকৃত পরীক্ষার্থীরা কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন।অবশেষে আজ কনস্টেবল পদের  নিয়োগ পক্রিয়াকে স্থগিতাদেশ নির্দেশ দেয় কলকাতা কোর্ট। যতদিন পর্যন্ত এই মামলার নিস্পত্তি না হচ্ছে,বন্ধ থাকবে নিয়োগ পক্রিয়া।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories