Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রাজ্যে পুলিশের নিয়োগে আইনি বাধা,হাই কোর্টের রায়ের দিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা

এনবিটিভি ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রায় ১০ হাজার কনস্টেবল পদের জন্য আবেদন করে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা হয় চলতি বছরের ২৬ সেপ্টেম্বর। সেই নিয়োগ পক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে কিছু পরীক্ষার্থী মামলা করে।সোমবার সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছেন,“কলকাতা হাই কোর্টে বিচারধিন যে মামলা রয়েছে,সেই মামলার ভবিষ্যতের উপর কনস্টেবল পদের ভবিষ্যৎ নির্ভর করবে।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কনস্টেবল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। সময় মতো আবেদন করেন প্রায় ৮ লক্ষ চাকুরিপ্রার্থী।লিখিত পরীক্ষাও হয় গত ২৬ সেপ্টেম্বর। তার আগে ৬ সেপ্টেম্বর থেকে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, মোট আবেদনকারীর প্রায় ৩৫ হাজার জনের আবেদনপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন ভুলের জন্য। তার মধ্যে আবেদনপত্রে হিজাব পরিহিত ছবি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আবেদনকারীর ফর্মও বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম হয়রানির শিকার হন আবেদনকারীরা।শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়াতেও।

ঠিক ওই সময় নানান মহল থেকে পরীক্ষা দিতে পারে তার জন্য বন্দোবস্ত করার কথা বলা হলেও তা ভ্রুক্ষেপ করেননি বোর্ড।হিজাব পরে ছবি আপলোড করার কারণে বাতিলকৃত পরীক্ষার্থীরা কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন।অবশেষে আজ কনস্টেবল পদের  নিয়োগ পক্রিয়াকে স্থগিতাদেশ নির্দেশ দেয় কলকাতা কোর্ট। যতদিন পর্যন্ত এই মামলার নিস্পত্তি না হচ্ছে,বন্ধ থাকবে নিয়োগ পক্রিয়া।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories