Monday, June 22, 2026
36.3 C
Kolkata

‘জয় শ্রী রাম’ না বলায় দমদমে তৃণমূল কর্মীকে মার, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

‘জয় শ্রী রাম’ বলতে জোর করা হয়েছিল। তবে সেকথা বলতে চাননি তৃণমূল কর্মী। সেই ‘অপরাধে’ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দমদমের (Dumdum) মাঠকল ঝিল অ্যাভিনিউ। দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বিজেপি নেতৃত্ব যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে।

প্রহৃত ওই তৃণমূল কর্মী শুভঙ্কর তালুকদার অন্যান্য দিনের মতো শনিবার সকালেও পাড়ার চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানে তাঁকে বেশ কয়েকজন ‘জয় শ্রী রাম’ বলতে বলে। তা নিয়ে তাঁদের সঙ্গে শুভঙ্করবাবুর বচসা বেঁধে যায়। তবে চায়ের দোকানেই মিটে যায় অশান্তি। কথাবার্তা শেষ করে বাড়িও চলে যান প্রত্যেকে। অভিযোগ, সন্ধে নাগাদ স্থানীয় কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এমনকী শুভঙ্করবাবুর বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। প্রতিবেশীরা জড়ো হয়ে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

তাঁদের দাবি, শুভঙ্করের বাড়িতে অসামাজিক কাজকর্ম হয়। তাতে বাধা দেন স্থানীয়রা। তাঁরাই ওই তৃণমূল কর্মীদের ভাঙচুর চালিয়েছে বলেই পালটা দাবি গেরুয়া শিবিরের। যদিও তৃণমূল সেই দাবি খারিজ করে দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের দ্বারস্থ হন ওই তৃণমূল কর্মী। রাতে দমদম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। বিজেপি নেতৃত্ব যদিও ওই তৃণমূল কর্মীকে মারধরের কথা অস্বীকার করেছে।

সৌজন্যে: সংবাদ প্রতিদিন

Hot this week

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

রাম মন্দিরে প্রণামীর অর্থ তছরুপ তদন্তে নতুন মোড়, মিলছে না গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ!

অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে...

Topics

শিক্ষাবিদ সোহরাওয়ার্দির নাম মুছে কলকাতার রাস্তার নয়া নামকরণ! ইতিহাস বিকৃতির অভিযোগ সেলিমের

কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে...

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

Related Articles

Popular Categories