Saturday, September 5, 2026
28 C
Kolkata

জুবিন গর্গের মৃত্যুতে বড় দাবি আসামের মুখ্যমন্ত্রীর — “এটা দুর্ঘটনা নয়, খুন!”

প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর বক্তব্য, “আমি জুবিন গর্গের মৃত্যুকে কখনওই দুর্ঘটনা বলতে পারব না। এটা খুন।” মুখ্যমন্ত্রী জানান, ১৭ ডিসেম্বরের মধ্যে জুবিন গর্গ হত্যা মামলার চার্জশিট জমা দিতে হবে, তবে তিনি চান ৮ ডিসেম্বরের মধ্যেই তা হোক। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করার সময় অসুস্থ হয়ে পড়েন জুবিন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিন্তু পরে ওঠে একাধিক প্রশ্ন। বর্তমানে অসম ও সিঙ্গাপুর—দুই জায়গাতেই তদন্ত চলছে। সিআইডির বিশেষ দল খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার অভিযোগে ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আছেন জুবিনের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও তুতো ভাই সন্দীপন গর্গ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে নতুন করে জোরদার হল জুবিনের মৃত্যু রহস্য।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories